
AI দিয়ে নিজের clinical judgment যাচাই করুন — রোগী দেখার আগে।
AI for Doctors Webinar-এ একজন সিনিয়র প্রফেসর-চিকিৎসক রিয়েল কেস দিয়ে দেখাবেন AI ঠিক কোথায় একজন ডাক্তারের কাজে লাগে — সঙ্গে বাংলাদেশের 2 জন টপ AI ট্রেইনার।
রেজিস্ট্রেশন ফি ৳999। পেমেন্ট সম্পন্ন হলে সাথে সাথেই WhatsApp group-এ যুক্ত হওয়ার link পাবেন — session-এর Zoom link সেই group-এই দেওয়া হবে, শুরু হওয়ার আগে।
17 সেপ্টেম্বর 2026 · 2:30 PM - 4:30 PM · Zoom
AI for Doctors Webinar-এ আপনার সিট নিশ্চিত হয়েছে। নিচের 2 টা কাজ এখনই সেরে ফেলুন — 1 মিনিটও লাগবে না।
স্টেপ 1 · আবশ্যক
Zoom-এর join link, সেশনের রিসোর্স, আর সেদিনের সব আপডেট আমরা এই গ্রুপেই দেবো। এখনই জয়ন করে রাখুন — সেশনের দিন খুঁজতে হবে না।
Join WhatsApp Group → https://chat.whatsapp.com/JTMAkbBqTno1n6d85F70LNস্টেপ 2
2:30 PM - 4:30 PM, লাইভ Zoom-এ। এক ক্লিকে Google Calendar-এ add করে রাখুন, reminder নিজে থেকেই চলে আসবে।
Add to Google Calendarসেশনটি লাইভ, কোনো recording থাকছে না
Prof. Dr. Md. Rashidul Hasan, Saif Noman Khan এবং Mark Anupom Mollick — তিনজনই লাইভ থাকবেন। প্রশ্ন করার সুযোগ সেদিনই। তাই 2:30 PM - 4:30 PM-এর সময়টা আগে থেকে রেখে দিন।
পেমেন্টের রিসিট দেখতে এখানে ক্লিক করুন . কোনো সমস্যা হলে WhatsApp করুন: Saiful Islam Kabbo, +88 01909-360323
প্রতিদিন patient দেখার ফাঁকে কিছু প্রশ্ন মাথায় থেকে যায় — এই differential-টা কি বাদ পড়ে গেল? Guideline কি আপডেট হয়েছে? এই rare presentation-টা আগে কোথাও পড়েছিলাম, মনে নেই।
জার্নাল পড়ার সময় নেই। প্রতিটা কেসের জন্য UpToDate বা PubMed ঘাঁটার সময় আরও নেই।
Documentation, referral letter, discharge summary, medical certificate — দিনের বড় একটা অংশ চলে যায় repetitive কাজে, যে সময়টা patient-এর পেছনে দেওয়ার কথা ছিল।
ChatGPT-তে টুকটাক প্রশ্ন করা হয়। কিন্তু clinical practice-এ নিরাপদে, structured ভাবে AI ব্যবহারের কোনো পদ্ধতি জানা নেই — সাধারণ প্রশ্ন করা আর clinical prompting এক জিনিস না।
ভয়ও আছে — patient data-র privacy, AI-এর ভুল উত্তর (hallucination), আর সবচেয়ে বড় প্রশ্ন: “AI কি একদিন ডাক্তারের জায়গা নিয়ে নেবে?” এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর কেউ দেয় না।
উপরের কোনো একটা জায়গায় কি নিজেকে খুঁজে পেলেন? পেলে এই পেইজের বাকি লেখাগুলো আপনার জন্য।
17 September, বৃহস্পতিবার, দুপুর 2:30 — Zoom-এ লাইভ। সময়টা বেছে নেওয়া হয়েছে আপনার দিনের কথা ভেবেই — সকালের OPD আর রাউন্ড শেষ, সন্ধ্যার চেম্বার শুরু হওয়ার আগের সময়টুকু।
2 ঘণ্টার এই live session-এ একজন সিনিয়র প্রফেসর-চিকিৎসক নিজের রোজকার প্র্যাক্টিসের রিয়েল কেস দিয়ে দেখাবেন AI ঠিক কোথায় একজন ডাক্তারের কাজে লাগে, আর AI ট্রেইনাররা দেখাবেন কীভাবে সেটা নিরাপদে, structured ভাবে করতে হয়।
AI এখানে রিপ্লেসমেন্ট নয়, অ্যাসিস্ট্যান্ট — প্রতিটি আলোচনা ডাক্তারের রোজকার কাজের সাথে যুক্ত, আলাদা “tech topic” হিসেবে নয়।
আপনি যদি একবারও ভেবে থাকেন — “AI দিয়ে কাজটা সহজ হতে পারত” — তাহলে 17 September-এর এই 2 ঘণ্টা আপনার জন্যই।
একজন সিনিয়র প্রফেসর-চিকিৎসক, একজন একাডেমিক স্ট্র্যাটেজিস্ট আর একজন AI প্র্যাকটিশনার — তিনটি আলাদা দৃষ্টিকোণ, একই session-এ।

Professor of Respiratory Medicine
Chairman, Ingenious Healthcare Ltd
Founder, AI-Based EBCP Course
2008 সাল থেকে Evidence-Based Medicine-এর ট্রেইনার — বাংলাদেশ ও দিল্লিতে EBM ওয়ার্কশপ পরিচালনা করেছেন। এখন নিজের রোজকার প্র্যাকটিসে AI ব্যবহার করে AI-based EBCP শেখাচ্ছেন — রিয়েল কেস দিয়ে।

Associate Professor, IBA, University of Dhaka
Co-founder, myAi
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-র সহযোগী অধ্যাপক। বিশ্বব্যাংক ও জাতিসংঘের পরামর্শমূলক প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে কমপ্লেক্সিটি স্ট্র্যাটেজি ও ডিজাইন থিংকিংয়ে একমাত্র বিশেষজ্ঞ ট্রেইনার।

Founder & Executive Consultant, iDEAN Consulting
Co-founder, myAi
বিজনেস স্ট্র্যাটেজি কনসালট্যান্ট, করপোরেট ট্রেইনার, AI Evangelist এবং সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেস্ট সেলার 'দ্যা গ্রোথ কোড' ও 'স্মার্ট মার্কেটিং' বইয়ের লেখক। এই session-এ তিনি দেখাবেন AI টুলগুলোর হাতে-কলমে ব্যবহার।
myAi-এর টিম এখন পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে

নিজের জ্ঞানের gap ধরা: কোন differential বাদ পড়ছে, কোন প্রশ্ন করা উচিত ছিল — AI দিয়ে নিজের clinical blind spot চিহ্নিত করার পদ্ধতি
সময় বাঁচানো: একটা clinical question-এর জন্য জার্নাল-গাইডলাইন ঘাঁটার বদলে AI দিয়ে প্রাথমিক evidence সাজিয়ে ফেলার টেকনিক
Productivity বাড়ানো: clinical summary, differential list, guideline comparison, patient education material, referral letter — দ্রুত তৈরির ফ্রেমওয়ার্ক
পোস্টগ্র্যাজুয়েট পড়াশোনা ও রিসার্চ: কঠিন টপিক সহজ করা, viva question বানানো, PICO format-এ research question সাজানো
ডেইলি প্র্যাক্টিস ইম্প্রুভ করা: rare diagnosis, drug interaction, updated guideline মনে করিয়ে দেওয়ার সিস্টেম — সবসময় নির্ভরযোগ্য উৎস দিয়ে যাচাইয়ের শর্তে
নিরাপদ ব্যবহারের নিয়ম: patient data privacy, hallucination ধরা, আর কোন কাজগুলো AI-কে দেওয়াই উচিত নয় — সেই সীমারেখা
এটা কোনো AI tool tutorial নয়। 50 টা টুলের demo দেখিয়ে আপনাকে আরও confused করা হবে না।
এটা ডাক্তারের রিপ্লেসমেন্ট হিসেবে AI শেখানোর session নয়। AI clinical judgment-এর replacement নয় — final clinical responsibility এবং decision চিকিৎসকেরই।
এটা generic AI webinar নয়। “AI কী?” — এই basic আলোচনার বাইরে গিয়ে AI-কে দেখা হবে medical practice-এর context-এ।
এটা শুধু prompt-writing class-ও নয়। ভালো prompt লেখা জরুরি, কিন্তু যথেষ্ট নয় — দরকার thinking framework, clinical context আর critical evaluation।
আর এটা recorded course নয় — একটি live session। কোনো রেকর্ডিং দেওয়া হবে না।
এই 2 ঘণ্টার লক্ষ্য একটাই — একজন চিকিৎসক হিসেবে AI নিয়ে একটি clear, practical, actionable শুরুর জায়গা তৈরি করে দেওয়া।
A Real Case
আমার Evidence-Based Medicine শেখার যাত্রা শুরু 2008 সালে। এরপর বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি দিল্লিতেও EBM নিয়ে কর্মশালা করিয়েছি। কিন্তু 2024 থেকে চিকিৎসাবিজ্ঞানে নতুন একটা অধ্যায় শুরু হয়েছে — AI দিয়ে Evidence-Based Practice। সেটা নিজের চোখে দেখতেই এ বছর ATS Conference-এ গিয়েছিলাম।
একটা রোগীর ঘটনা বলি।
45 বছর বয়সী একজন নারী রোগী এলেন। Breast cancer-এর জন্য surgery হয়েছিল, এরপর 6 টি chemotherapy cycle আর মোট 17 টি Herceptin dose। কিছুদিন পর তাঁর তীব্র শ্বাসকষ্ট শুরু হলো। HRCT chest-এ ground-glass opacity, DLCO predicted value-এর মাত্র 28%।
কারণ কী? ইনফেকশন? Cancer progression? Pulmonary embolism? নাকি ওষুধের সাইড ইফেক্ট?
আমি AI-কে জিজ্ঞেস করলাম — “Herceptin কি drug-induced interstitial lung disease করতে পারে?” উত্তর এলো: হ্যাঁ, রেয়ার কিন্তু সিরিয়াস সাইড ইফেক্ট হিসেবে হতে পারে।
এই উত্তরটা ডায়াগনোসিস করে দেয়নি। কিন্তু এমন একটা সম্ভাবনা মনে করিয়ে দিলো, যেটা সহজেই বাদ পড়ে যেতে পারত। Clinical history, HRCT findings আর বাকি সব বিবেচনা করে high-dose corticosteroid শুরু করা হলো। দুই সপ্তাহ পর রোগীর অবস্থার উল্লেখযোগ্য ইম্প্রুভমেন্ট।
AI রোগীর চিকিৎসা করেনি। AI প্রেসক্রিপশন দেয়নি। ফাইনাল ডিসিশন নিয়েছি আমি — একজন চিকিৎসক হিসেবে। AI শুধু একটা গুরুত্বপূর্ণ clinical possibility আমার সামনে তুলে ধরেছিল।
আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো — we do not know what we do not know। AI আমাদের সব প্রশ্নের নির্ভুল উত্তর দেবে না। কিন্তু সঠিক প্রশ্ন করতে, নিজের জ্ঞানের দুর্বল জায়গাগুলো চিনতে আর দ্রুত প্রাসঙ্গিক evidence খুঁজে পেতে সাহায্য করতে পারে।
“AI does not replace clinical judgement. It strengthens the doctor who knows how to question, verify and apply evidence.”
— Prof. Dr. Md. Rashidul Hasan
(উত্তর দেখতে প্রশ্নের উপর click করুন)
পারবেন। Session টা beginner-friendly, কোনো technical background লাগবে না। কোডিং নেই, জটিল setup নেই — একজন ডাক্তারের চোখ দিয়েই সব দেখানো হবে।
বাংলায় — clinical term গুলো English-এ, যেভাবে আপনি রোজ কথা বলেন।
না। এটি strictly live session — কোনো রেকর্ডিং দেওয়া হবে না। 17 September, দুপুর 2:30-এ লাইভে উপস্থিত থাকতে হবে।
রেজিস্ট্রেশন শেষ হলে confirmation পেইজে WhatsApp group-এ যুক্ত হওয়ার link পাবেন। Session-এর Zoom link সেই group-এই দেওয়া হবে, শুরু হওয়ার আগে — তাই group-এ যুক্ত হওয়াটা জরুরি।
bKash, Nagad, কার্ড বা মোবাইল ব্যাংকিং — যেকোনো মাধ্যমে ৳999।
না, এই webinar-এ certificate নেই। এটা শেখার session, certificate-এর নয়। সেশনের শেষে ডাক্তারদের জন্য আমাদের সিগনেচার প্রোগ্রামটির announcement থাকবে, বিস্তারিত সেদিনই বলা হবে।
AI ডাক্তারের রিপ্লেসমেন্ট নয়। কিন্তু AI ব্যবহার করতে জানা চিকিৎসক, AI না-জানা চিকিৎসকের চেয়ে এগিয়ে যেতে পারেন।
17 September, বৃহস্পতিবার, দুপুর 2:30 — Zoom-এ live। রেজিস্ট্রেশন খোলা থাকবে session শুরুর আগ পর্যন্ত।
Learn AI. Upgrade Your Practice.