2017 সালের কথা। আমি তখন ফুল টাইম করপোরেট জব করছি, IBA থেকে MBA শেষ করেছি, আবার এর পাশাপাশি মাল্টিপল বিজনেসও রান করছি।
ঠিক ওই সময়টাতেই আমি আমার ক্যারিয়ার এর পাশাপাশি independent consulting practice শুরু করি।
কনসাল্টেন্সি জার্নি এর শুরুটা প্ল্যানিং করে হয় নি। হুট করে আসা একটা অপরচ্যুনিটি থেকে ইনফরমালি স্টার্ট করা। কিন্তু আমি জার্নিটাকে খুবই এঞ্জয় করতে শুরু করলাম।
আমি যেটাতে প্যাশনেট, সেটার পিছে অনেক ইফোর্ট দেই, স্টাডি করি। কনসাল্টেন্সি নিয়েও একই ঘটনা ঘটলো। পৃথিবীর বড় বড় সব কনসালটেন্সি ফার্ম নিয়ে রিসার্চ করা শুরু করলাম, জানা এবং শেখা শুরু করলাম। কিভাবে কনসাল্টেন্সি মডেলটা আমার জন্য কাজ করবে সেটা ফিগার আউট করতে থাকলাম।
বছরখানেকের মধ্যে অফিসিয়ালি iDEAN Consulting লঞ্চ করলাম বাংলাদেশের প্রথম বিজনেস স্ট্র্যাটেজি এবং মার্কেটিং টেকনোলজি কনসাল্টিং ফার্ম হিসেবে।
একদিকে করপোরেট জব - পাশাপাশি আমার অন্যান্য বিজনেসের সাথে কনসাল্টেন্সি প্র্যাকটিস চলছে।
2026 সালের শুরুতেই CodeCrafters International Ltd এর Country Lead of Business Services পজিশন ছেড়ে ফুল টাইম বিজনেসে মনোযোগ দেই।
গত আট বছরে 50+ ইন্ডাস্ট্রিতে আমার কাজ করার সুযোগ হয়েছে।
এই জার্নিটা ছিল একদমই ইউনিক, পথ দেখানোর কেউ ছিল না।
তাই এখান থেকে আমি যা শিখেছি—সেটা rare, এবং extremely valuable.











