FREE ChallengeStarts 04 November, 9:00 PM

আপনি কি এখনো ওল্ড ফ্যাশনড ডিজিটাল মার্কেটিং  এ আটকে আছেন?

চলুন আপনার মার্কেটিং মাইন্ডসেটে একটা paradigm shift নিয়ে আসি…

ফ্রি লাইভ চ্যালেঞ্জে সরাসরি জয়েনের জন্য রেজিস্ট্রেশন করতে আপনার নাম এবং ইমেইল এড্রেস ফিলাপ করে ‘Register Now’ বাটনটিতে ক্লিক করুন

2 দিনের SMART Marketing Challenge কমপ্লিট করার পর আপনি শিখতে পারবেন:

আপনি কি এই চ্যালেঞ্জ নিতে রেডি?

তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন।

Schedule

ফ্রি Smart Marketing Challengeপ্রথম সেশন – 04 নভেম্বর, সোমবার, রাত 9:00 টাসেকেন্ড সেশন – 07 নভেম্বর, বৃহস্পতিবার, রাত 9:00 টা

Frequently Asked Questions (FAQ)

(উত্তর দেখতে প্রশ্নের উপর click করুন)

লাইভ সেশনে কিভাবে জয়েন করবো?

স্মার্ট মার্কেটিং চ্যালেঞ্জ আমি Zoom এর মধ্যমে সরাসরি পরিচালনা করবো। তবে আনফরচুনেটলি লিমিটেড সংখ্যক সিটের কারণে অনেকের ইচ্ছে থাকা সত্বেও অনেকে জুমে এক্সেস পাবে না আমি জানি। 

তাই আমি এটি ফেইসবুক লাইভ ব্রডকাস্ট করবো।

আপনি রেজিস্ট্রেশন করলে জুম লিংক পেয়ে যাবেন Thank You Page এবং ইমেইলে। 

সেই সাথে একটা সিক্রেট ফেইসবুক গ্রুপ এর লিংক ও পাবেন। যেখানে 10,000+ মেম্বারের সাথে আপনি চ্যালেঞ্জে পার্টিসিপেট করবেন। 

ইমেইল এবং ফেইসবুক গ্রুপে চ্যালেঞ্জ সংক্রান্ত সব আপডেট দেয়া হবে। 

এটা কি আসলেই ফ্রি? বিশ্বাস হচ্ছে না! 

জ্বী, এটা আসলেই পুরোপুরি ফ্রি!

আমি জানি আমরা মিথ্যে প্রতিশ্রুতি দেখতে দেখতে ক্লান্ত।

আমি ইন্ডাস্ট্রিতে এবং অনলাইনে বহুদিন ধরেই ইমপ্যাক্ট তৈরির কাজ করে যাচ্ছি। আমার ফেইসবুক লিঙ্কডইন প্রোফাইল একটু সার্চ করলেই বুঝবেন। 

সেই ইমপ্যাক্ট তৈরির এটা একটা ক্ষুদ্র প্রয়াস। সো বিশ্বাস রাখেন। 

ফ্রি করিয়ে আপনার লাভ কি? 

আমার যে কোন এক্টিভিটিই বড় কোন প্ল্যানের অংশ। সবদিকে চিন্তাভাবনা করে, পরিকল্পনা করেই আমি কোন কিছুতে হাত দেই। 

কিন্তু আমার লাভ চিন্তা করে আপনার খুব একটা লাভ নেই। আপনি চিন্তা করে দেখুন এই চ্যালেঞ্জটা আপনার জন্য কোন ভ্যালু এড করবে কিনা। আপনি এখানে থেকে লাভবান হবেন কিনা। সেভাবে ডিসিশন নিন। 

আপনার কাছে কেন শিখবো? আপনার যোগ্যতা কি? আপনি নিজে কি করেছেন আগে বলেন?

এই উদ্ভট প্রশ্নগুলো আমি মাঝে মাঝে পাই, আমার খুব মজা লাগে শুনতে। তাই ভাবলাম এখানে একবারে উত্তর দিয়ে দেই। 

আমার কাছ থেকে আপনার শিখতে হবে এমন কোন কথা নেই। কেউ আপনাকে জোর করছে না, বাধ্য করছে না। আপনার ইচ্ছে হলে, প্রয়োজন মনে হলে শিখবেন। নাইলে নাই। এতে আমার আসলে কিছুই যায় আসে না। 

এই চ্যালেঞ্জটা রান করার জন্য যতটুকু যোগ্যতা, অভিজ্ঞতা, নলেজ দরকার ততটুকু আমার আছে। আমার প্রোফাইল একটু ঢু দিয়ে আসলে ট্র্যাক রেকর্ড দেখা যাবে। এই ডিজিটাল যুগে সবই তো পাবলিক ইনফরমেশন। একটু কষ্ট করে দেখে নিলেই হবে। 

যাদের শেখার নিড আছে, ক্ষুধা আছে, তাদের লাইফ চেইঞ্জ করে দেবার ম্যাটেরিয়াল এই চ্যালেঞ্জে থাকবে। যার দরকার সে শিখুক।

আপনার যদি মনে হয় আপনি এমনিতেই সব জানেন পারেন, আমার কাছ থেকে শেখার আপনার দরকার নাই, তাহলে এটা সিম্পলি স্কিপ করে গেলেই হবে।

আপনার যদি মনে হয় জেফ বেজোস বা জ্যাক মা এসে আপনাকে বিজনেস শিখিয়ে যাবে তাহলে তাদের জন্য অপেক্ষা করতে থাকুন… 

চ্যালেঞ্জটিতে আসলে কি থাকবে? 

এটা 15 দিনের একটা চ্যালেঞ্জ। 

আপনার যদি কোন বিজনেস না থাকে, আপনি 15 দিনের মধ্যে নিজের একটা অনলাইন বিজনেস শুরু করার গাইডলাইন পাবেন। চ্যালেঞ্জ এর টাস্ক গুলো ফলো করলে 15 দিনের মধ্যে আপনার একটা অনলাইন বিজনেস থাকবে। 

যদি আপনি অলরেডি অনলাইন বিজনেস করেন, তাহলে আপনি এই চ্যালেঞ্জের মাধ্যমে সেটাকে আরও গুছিয়ে নিতে পারবেন। 

চ্যালেঞ্জে টোটাল চারটা লাইভ সেশন থাকবে পনেরো দিনে। সেই সাথে প্রতিদিন নির্দিষ্ট কিছু টাস্ক। 

25 এপ্রিল বৃহস্পতিবার রাত নয়টায় চ্যালেঞ্জের প্রথম সেশন হবে। এরপর সোমবার এবং বৃহস্পতিবার সেশন হবে। 

চ্যালেঞ্জের ভিতর এক্স্যাক্টলি কি থাকবে এটা জানতে হলে লাইভে উপস্থিত থাকতে হবে। এখনই সব বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। সারপ্রাইজটা থাকুক না।  

আপনার সম্পর্কে আরও জানতে চাই, কিভাবে জানবো? 

শিওর। 

আপনি ফেইসবুক এবং লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড হতে পারেন। Mark Anupom Mollick নামে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন। 

আমার সকল ফ্রি এবং পেইড কোর্স এবং অন্যান্য রিসোর্স সম্পর্কে জানতে IDEAN Consulting ওয়েবসাইট ভিজিট করুন। 

https://www.ideanconsulting.com/lab/

About

Mark Anupom Mollick

মার্ক অনুপম মল্লিক একজন সুখ্যাতিসম্পন্ন বিজনেস স্ট্র্যাটেজি কনসালট্যান্ট, ট্রেইনার, ডক্টরাল রিসার্চার, শিক্ষক, লেখক এবং সাবেক সফটওয়ার ইঞ্জিনিয়ার।তিনি স্বনামধন্য ইন্টারন্যাশনাল সফটওয়ার কোম্পানি CodeCrafters Intl. এর Country Lead for Business Services. একই সাথে তিনি বাংলাদেশের প্রথম Conversion Focused MarTech & Business Strategy Consulting Firm ‘IDEAN Consulting’ এর ফাউন্ডার এবং এক্সিকিউটিভ কনসালট্যান্ট।রকমারি বেস্টসেলার বই ‘স্মার্ট মার্কেটিং’ এর লেখক মার্ক অনুপম মল্লিকের ভিশন হচ্ছে – ‘Democratize Business Strategies’, অর্থাৎ বিজনেস স্ট্র্যাটেজিকে সবার জন্য সহজবোধ্য এবং সহজলভ্য করে তোলা।একজন United Nations স্বীকৃত ট্রেইনার হিসেবে তিনি অসংখ্য বিজনেস লিডারদেরকে ট্রেইনিং, কনসাল্টেন্সি এবং মেন্টরশীপ প্রদান করেছেন।বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন অনুপম মল্লিক ক্যারিয়ারের শুরুতে যেমন Fortune 500 কোম্পানির জন্য এন্টারপ্রাইজ লেভেল সফটওয়ার প্রজেক্টে এ কাজ করেছেন, তেমনি নিজস্ব একাধিক বিজনেসের পাশাপাশি United Nations, IBA (DU), Rangs, Akij, Rokomari, SK+F, এর মতো বহু নামকরা দেশি-বিদেশী অর্গানাইজেশনের সাথে বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টেন্সি, ট্রেইনিং পরিচালনা করছেন।

ফাদার অফ মডার্ন মার্কেটিং খ্যাত বিশ্ববিখ্যাত প্রফেসর ফিলিপ কটলার এর Essentials of Modern Marketing বইতে তার কো-অথর করা দুইটি কেইস স্টাডি ব্যপকভাবে সমাদৃত হয়েছে এবং দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে নিয়ে এসেছে।এর পাশাপাশিও একজন রিসার্চার হিসেবে নামকরা রিসার্চ জার্নালে তার একাধিক রিসার্চ পাবলিকেশন আছে।তিনি পেশাগত ব্যস্ততার ফাঁকে ঢাকা ভার্সিটির IBA সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচার এবং খন্ডকালীন শিক্ষকতা অব্যহত রেখেছেন।কন্টিনিউয়াস লার্নিং এবং সেলফ ডেভেলমেন্ট এ বিশ্বাসী মার্ক অনুপম মল্লিক টাইম ম্যানেজমেন্টের উপর লেখা বাংলাদেশের প্রথম এবং অত্যন্ত জনপ্রিয় বই ‘টাইম মেশিন – Your Road to Greatness’ এর কো-অথর।ক্যারিয়ারে প্রবেশের আগে তিনি BUET থেকে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে IBA (DU) থেকে মার্কেটিং এ মেজর হিসেবে MBA সম্পন্ন করেছেন।বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে একজন Doctor of Business Administration (DBA) ক্যান্ডিডেট, তার রিসার্চ এরিয়া স্টার্টআপ এবং গ্রোথ হ্যাকিং।অবসর সময়ে তিনি চকলেট খেতে খেতে বই পড়তে অথবা মুভি-সিরিজ দেখতে পছন্দ করেন!

Mark Anupom Mollick 

/ Founder & Executive Consultant