FREE ChallengeStarts 25 April, 9:00 PM
আপনি কি নিজের একটা স্মার্ট অনলাইন বিজনেস দাঁড় করাতে চান?
একটা প্যাসিভ ইনকাম সোর্স বা উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার তৈরি করতে চান?
তাহলে একদম FREE তে জয়েন করুন এই লাইভ চ্যালেঞ্জে। চ্যালেঞ্জে শেখানো গ্লোবাল স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক, টেকনিক এপ্লাই করে আগামী ১৫ দিনের মধ্যে নিজের একটা স্মার্ট অনলাইন বিজনেস দাঁড় করান।
ফ্রি লাইভ চ্যালেঞ্জে সরাসরি জয়েনের জন্য রেজিস্ট্রেশন করতে আপনার নাম এবং ইমেইল এড্রেস ফিলাপ করে ‘Register Now’ বাটনটিতে ক্লিক করুন
আপনি হয়তো আরেকটু স্বচ্ছল হতে জবের পাশাপাশি আরেকটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে চাচ্ছেন। কিংবা চাকরী করার বদলে একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন।কিন্তু কি করলে ভাল হবে সেটি বুঝে উঠতে পারছেন না। কিভাবে শুরু করবেন সেটির গাইডলাইন পাচ্ছেন না। শুরু করলেও সঠিক পথে আছেন কিনা সেটি বুঝে উঠতে পারছেন না। আপনার স্ট্র্যাগলটা আমি বুঝি।আর তাই আপনার জন্য আমার 15 দিনের এই চ্যালেঞ্জ। যেখানে আমি মাল্টিপল লাইভ সেশনে আপনাকে একটা স্মার্ট অনলাইন বিজনেস লঞ্চ করার স্ট্র্যাটেজি, ফ্রেমওয়ার্ক, মেথড শিখিয়ে দেব।
15 দিনের SMART Online Business Launch Challenge কমপ্লিট করার পর আপনি:
- বুঝতে পারবেন কেন স্মার্ট অনলাইন বিজনেস আপনার জন্য একটা সেরা অপরচ্যুনিটি
- অফিসের পর বা উইকেন্ড কাজে লাগিয়ে 5 ফিগার থেকে শুরু করে 8 ফিগার বিজনেস তৈরির কিছু রিয়েল লাইফ লোকাল কেইস স্টাডি দেখবেন
- শিখবেন এই স্মার্ট যুগে কিভাবে একা বা ছোট্ট একটা টিম দিয়ে অনায়াসে একটা অনলাইন বিজনেস রান করা যায়
- আপনার জন্য কোন ধরণের বিজনেস সবচেয়ে উপযোগী সেটি জেনে বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করবেন
- প্রফিট্যাবল বিজনেস আইডিয়া তৈরির ফর্মুলা শিখে বিজনেস প্ল্যান করে ফেলবেন
- সঠিক নিশ (niche) সিলেক্ট করার টেকনিক কাজে লাগিয়ে নিশ বের করে ফেলবেন
- অনলাইন বিজনেস শুরু করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলো সব রেডি করে ফেলবেন
- অনলাইনে একটা স্মার্ট স্টোরফ্রন্ট বা ফেইসবুক পেইজ তৈরি করে ফেলবেন যেটি অন্যদের থেকে আলাদা
- আপনার বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং এক্টিভিটি গুলো কি সেটা শিখে ইমপ্লিমেন্ট করতে পারবেন
- সবচেয়ে গুরুত্বপূর্ণ – আপনার নিজের একটা স্মার্ট অনলাইন বিজনেস দাঁড় করিয়ে ফেলবেন (যেটির স্বপ্ন আপনি অনেকদিন ধরেই দেখছেন কিন্তু করা হয়ে উঠছে না)
- ইত্যাদি
আপনি কি এই চ্যালেঞ্জ নিতে আগ্রহী?
তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন।
Schedule
ফ্রি Challenge শুরু হবে25 এপ্রিল, বৃহস্পতিবার, রাত 9:00 টায়এরপর সোমবার এবং বৃহস্পতিবার রাত নয়টায় টোটাল চারটি লাইভ সেশন হবে
Frequently Asked Questions (FAQ)
(উত্তর দেখতে প্রশ্নের উপর click করুন)
লাইভ সেশনে কিভাবে জয়েন করবো?
স্মার্ট অনলাইন বিজনেস চ্যালেঞ্জ আমি Zoom এর মধ্যমে সরাসরি পরিচালনা করবো। তবে আনফরচুনেটলি লিমিটেড সংখ্যক সিটের কারণে অনেকের ইচ্ছে থাকা সত্বেও অনেকে জুমে এক্সেস পাবে না আমি জানি।
তাই আমি এটি ফেইসবুক লাইভ ব্রডকাস্ট করবো।
আপনি রেজিস্ট্রেশন করলে জুম লিংক পেয়ে যাবেন Thank You Page এবং ইমেইলে।
সেই সাথে একটা সিক্রেট ফেইসবুক গ্রুপ এর লিংক ও পাবেন। যেখানে 10,000+ মেম্বারের সাথে আপনি চ্যালেঞ্জে পার্টিসিপেট করবেন।
ইমেইল এবং ফেইসবুক গ্রুপে চ্যালেঞ্জ সংক্রান্ত সব আপডেট দেয়া হবে।
এটা কি আসলেই ফ্রি? বিশ্বাস হচ্ছে না!
জ্বী, এটা আসলেই পুরোপুরি ফ্রি!
আমি জানি আমরা মিথ্যে প্রতিশ্রুতি দেখতে দেখতে ক্লান্ত।
আমি ইন্ডাস্ট্রিতে এবং অনলাইনে বহুদিন ধরেই ইমপ্যাক্ট তৈরির কাজ করে যাচ্ছি। আমার ফেইসবুক লিঙ্কডইন প্রোফাইল একটু সার্চ করলেই বুঝবেন।
সেই ইমপ্যাক্ট তৈরির এটা একটা ক্ষুদ্র প্রয়াস। সো বিশ্বাস রাখেন।
ফ্রি করিয়ে আপনার লাভ কি?
আমার যে কোন এক্টিভিটিই বড় কোন প্ল্যানের অংশ। সবদিকে চিন্তাভাবনা করে, পরিকল্পনা করেই আমি কোন কিছুতে হাত দেই।
কিন্তু আমার লাভ চিন্তা করে আপনার খুব একটা লাভ নেই। আপনি চিন্তা করে দেখুন এই চ্যালেঞ্জটা আপনার জন্য কোন ভ্যালু এড করবে কিনা। আপনি এখানে থেকে লাভবান হবেন কিনা। সেভাবে ডিসিশন নিন।

5. কোর্সে ক্লিক করে ভিতরে ঢুকে lesson দেখা শুরু করুন
6. প্রথম lesson এর ‘Materials’ tab এ গেলে কোর্সের সাথের additional resource যেমন ওয়ার্কশীট, টেমপ্লেট ইত্যাদি পেয়ে যাবেন।
এছাড়াও এনরোল করার সাথে সাথেই আপনি আমাদের কাছ থেকে অটোমেটিকালি ইমেইল পাবেন সেখানেও ডিটেইল বলা রয়েছে।
আপনার কাছে কেন শিখবো? আপনার যোগ্যতা কি? আপনি নিজে কি করেছেন আগে বলেন?
এই উদ্ভট প্রশ্নগুলো আমি মাঝে মাঝে পাই, আমার খুব মজা লাগে শুনতে। তাই ভাবলাম এখানে একবারে উত্তর দিয়ে দেই।
আমার কাছ থেকে আপনার শিখতে হবে এমন কোন কথা নেই। কেউ আপনাকে জোর করছে না, বাধ্য করছে না। আপনার ইচ্ছে হলে, প্রয়োজন মনে হলে শিখবেন। নাইলে নাই। এতে আমার আসলে কিছুই যায় আসে না।
এই চ্যালেঞ্জটা রান করার জন্য যতটুকু যোগ্যতা, অভিজ্ঞতা, নলেজ দরকার ততটুকু আমার আছে। আমার প্রোফাইল একটু ঢু দিয়ে আসলে ট্র্যাক রেকর্ড দেখা যাবে। এই ডিজিটাল যুগে সবই তো পাবলিক ইনফরমেশন। একটু কষ্ট করে দেখে নিলেই হবে।
যাদের শেখার নিড আছে, ক্ষুধা আছে, তাদের লাইফ চেইঞ্জ করে দেবার ম্যাটেরিয়াল এই চ্যালেঞ্জে থাকবে। যার দরকার সে শিখুক।
আপনার যদি মনে হয় আপনি এমনিতেই সব জানেন পারেন, আমার কাছ থেকে শেখার আপনার দরকার নাই, তাহলে এটা সিম্পলি স্কিপ করে গেলেই হবে।
আপনার যদি মনে হয় জেফ বেজোস বা জ্যাক মা এসে আপনাকে বিজনেস শিখিয়ে যাবে তাহলে তাদের জন্য অপেক্ষা করতে থাকুন…
চ্যালেঞ্জটিতে আসলে কি থাকবে?
এটা 15 দিনের একটা চ্যালেঞ্জ।
আপনার যদি কোন বিজনেস না থাকে, আপনি 15 দিনের মধ্যে নিজের একটা অনলাইন বিজনেস শুরু করার গাইডলাইন পাবেন। চ্যালেঞ্জ এর টাস্ক গুলো ফলো করলে 15 দিনের মধ্যে আপনার একটা অনলাইন বিজনেস থাকবে।
যদি আপনি অলরেডি অনলাইন বিজনেস করেন, তাহলে আপনি এই চ্যালেঞ্জের মাধ্যমে সেটাকে আরও গুছিয়ে নিতে পারবেন।
চ্যালেঞ্জে টোটাল চারটা লাইভ সেশন থাকবে পনেরো দিনে। সেই সাথে প্রতিদিন নির্দিষ্ট কিছু টাস্ক।
25 এপ্রিল বৃহস্পতিবার রাত নয়টায় চ্যালেঞ্জের প্রথম সেশন হবে। এরপর সোমবার এবং বৃহস্পতিবার সেশন হবে।
চ্যালেঞ্জের ভিতর এক্স্যাক্টলি কি থাকবে এটা জানতে হলে লাইভে উপস্থিত থাকতে হবে। এখনই সব বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে। সারপ্রাইজটা থাকুক না।
আমাকে কতটুকু সময় দিতে হবে?
নিজের একটা বিজনেস লঞ্চ করতে গেলে কিছু সময় তো দিতেই হবে। দুনিয়ার কোন কিছুই ইফোর্ট ছাড়া হয় না।
আমি সাজেস্ট করবো আপনি প্রতিদিন অন্তত একঘন্টা করে বরাদ্দ করুন। চ্যালেঞ্জে দেয়া টাস্কগুলো কমপ্লিট করুন।
আমার হাত ধরে পনেরো দিনে একটা বিজনেস যদি দাঁড়িয়ে যায় ব্যাপারটা খুব একটা খারাপ হয় না, কি বলেন?
এই চ্যালেঞ্জ এর পর কি আমি ইনকাম করতে পারবো?
দেখেন, বিজনেস কোন ব্ল্যাক ম্যাজিক না। আমি কোন জাদুকর না। এই চ্যালেঞ্জটা কোন Get Rich Quick প্রোগ্রাম না।
একটা বিজনেস রান করার কিছু নির্দিষ্ট প্রসেস আছে, মেথড আছে, প্রুভেন ফ্রেমওয়ার্ক, স্ট্র্যাটেজি আছে। আমি নিজে মাল্টিপল মিলিয়ন ডলার বিজনেস রান করছি। আমি বিলিয়ন ডলার কোম্পানির সাথে কাজ করেছি, একাধিক ফরচুন 500 আমাদের ক্লায়েন্ট।
আমার এতদিনের এক্সপেরিয়েন্স, নলেজ থেকে সেগুলোর কিছুটা আপনাকে শিখিয়ে দেব। আপনি সেগুলো এপ্লাই করবেন।
বাংলাদেশে লাখ লাখ উদ্যোক্তা অনলাইনে বিজনেস করে ইনকাম করছে। কেউ দশ হাজার টাকা, কেউ দশ কোটি টাকা।
ইকমার্সে আমাদের প্রথম অর্ডার ছিল 2600 টাকার, আমার নিজের সেল করা প্রথম কোর্সের প্রাইস ছিল মাত্র 99 টাকা। আমার প্রথম কনসাল্টিং প্রজেক্ট ছিল মাত্র 100 ডলারের।
আপনি শুরু করেন। মাসে দশহাজার টাকা প্যাসিভ ইনকামের টার্গেট নিয়ে শুরু করেন। অনলাইনে প্রথম এক হাজার টাকা ইনকাম করেন।
দেখবেন হাঁটতে হাঁটতে পথ শিখে যাবেন।
আমি এভাবেই শিখেছি।
আপনার সম্পর্কে আরও জানতে চাই, কিভাবে জানবো?
শিওর।
আপনি ফেইসবুক এবং লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড হতে পারেন। Mark Anupom Mollick নামে সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন।
আমার সকল ফ্রি এবং পেইড কোর্স এবং অন্যান্য রিসোর্স সম্পর্কে জানতে IDEAN Consulting ওয়েবসাইট ভিজিট করুন।
https://www.ideanconsulting.com/lab/
AboutMark Anupom Mollick
Founder & Executive Consultant, IDEAN Consulting
মার্ক অনুপম মল্লিক একজন সুখ্যাতিসম্পন্ন বিজনেস স্ট্র্যাটেজি কনসালট্যান্ট, ট্রেইনার, ডক্টরাল রিসার্চার, শিক্ষক, লেখক এবং সাবেক সফটওয়ার ইঞ্জিনিয়ার।
তিনি স্বনামধন্য ইন্টারন্যাশনাল সফটওয়ার কোম্পানি CodeCrafters Intl. এর Country Lead for Business Services.
একই সাথে তিনি বাংলাদেশের প্রথম Conversion Focused MarTech & Business Strategy Consulting Firm ‘IDEAN Consulting’ এর ফাউন্ডার এবং এক্সিকিউটিভ কনসালট্যান্ট।
রকমারি বেস্টসেলার বই ‘স্মার্ট মার্কেটিং’ এর লেখক মার্ক অনুপম মল্লিকের ভিশন হচ্ছে – ‘Democratize Business Strategies’, অর্থাৎ বিজনেস স্ট্র্যাটেজিকে সবার জন্য সহজবোধ্য এবং সহজলভ্য করে তোলা।
একজন United Nations স্বীকৃত ট্রেইনার হিসেবে তিনি অসংখ্য বিজনেস লিডারদেরকে ট্রেইনিং, কনসাল্টেন্সি এবং মেন্টরশীপ প্রদান করেছেন।
বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন অনুপম মল্লিক ক্যারিয়ারের শুরুতে যেমন Fortune 500 কোম্পানির জন্য এন্টারপ্রাইজ লেভেল সফটওয়ার প্রজেক্টে এ কাজ করেছেন, তেমনি নিজস্ব একাধিক বিজনেসের পাশাপাশি United Nations, IBA (DU), Rangs, Akiz, Rokomari এর মতো বহু নামকরা দেশি-বিদেশী অর্গানাইজেশনের সাথে বিজনেস স্ট্র্যাটেজি কনসাল্টেন্সি, ট্রেইনিং পরিচালনা করছেন।

Mark Anupom Mollick with Mahmudul Hasan Sohag (Founder of Rokomari.com) at the Book Signing Event

ফাদার অফ মডার্ন মার্কেটিং খ্যাত বিশ্ববিখ্যাত প্রফেসর ফিলিপ কটলার এর Essentials of Modern Marketing বইতে তার কো-অথর করা দুইটি কেইস স্টাডি ব্যপকভাবে সমাদৃত হয়েছে এবং দেশের জন্য আন্তর্জাতিক খ্যাতি বয়ে নিয়ে এসেছে।
এর পাশাপাশিও একজন রিসার্চার হিসেবে নামকরা রিসার্চ জার্নালে তার একাধিক রিসার্চ পাবলিকেশন আছে।
তিনি পেশাগত ব্যস্ততার ফাঁকে ঢাকা ভার্সিটির IBA সহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচার এবং খন্ডকালীন শিক্ষকতা অব্যহত রেখেছেন।
কন্টিনিউয়াস লার্নিং এবং সেলফ ডেভেলমেন্ট এ বিশ্বাসী মার্ক অনুপম মল্লিক টাইম ম্যানেজমেন্টের উপর লেখা বাংলাদেশের প্রথম এবং অত্যন্ত জনপ্রিয় বই ‘টাইম মেশিন – Your Road to Greatness’ এর কো-অথর।
ক্যারিয়ারে প্রবেশের আগে তিনি BUET থেকে গ্র্যাজুয়েশন এবং পরবর্তীতে IBA (DU) থেকে মার্কেটিং এ মেজর হিসেবে MBA সম্পন্ন করেছেন।
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA তে একজন Doctor of Business Administration (DBA) ক্যান্ডিডেট, তার রিসার্চ এরিয়া স্টার্টআপ এবং গ্রোথ হ্যাকিং।
অবসর সময়ে তিনি চকলেট খেতে খেতে বই পড়তে অথবা মুভি-সিরিজ দেখতে পছন্দ করেন!

