Superpreneur Challenge - iDEAN Consulting

Challenge starts25 November, 9:00 PM

--Days
--Hrs
--Min
--Sec
Register

25 Nov + 26 Nov · Live on Zoom

চ্যালেঞ্জ শুরু হতে বাকি-- দিন-- ঘণ্টা-- মিনিট-- সেকেন্ড

SuperpreneurChallenge!

গ্রেট বিজনেস তৈরি করতে এখন দরকার বিজনেস সুপারপাওয়ার।

ছোট টিম আর ছোট ইনভেস্টমেন্ট নিয়েও এখন সুপার বিজনেস গড়ে তোলা সম্ভব। কিভাবে সেটা করবেন, তা দেখাতে আমরা নিয়ে এসেছি দুই দিনের Superpreneur Challenge.

25 নভেম্বর আর 26 নভেম্বর দুই দিনই 9:00 PM থেকে আমরা Zoom এ লাইভ থাকবো।

এখনই রেজিস্ট্রেশন করুন
Mark Anupom Mollick

Mark Anupom MollickFounder & Executive ConsultantiDEAN Consulting

Shafat Kadir
Shafat KadirFounder & CEO, Hat Bakso
Mehedi Hasan Rana
Mehedi Hasan RanaFounder & CEO, Quick Growth
Adnan Rafid
Adnan RafidConsulting Partner & COO, iDEAN Consulting

2 দিন লাইভ
9:00 PM - 11:00 PM

Video

এক নজরে Superpreneur Challenge

Time has changed

বড় টিম আর বড় অফিস থাকলেই এখন আর বিজনেস বড় হয় না

আজকের বাংলাদেশে বিজনেস বড় করা কঠিন। বিজনেস টিকিয়ে রাখাও সমান কঠিন।

আপনার হয়তো অনেক টাকা ইনভেস্ট করা আছে, বড় টিম আছে, সুন্দর অফিসও আছে। তবুও আগের মতো সেল বাড়বেই, এই গ্যারান্টি এখন আর কেউ দিতে পারে না।

মজার ব্যাপার হচ্ছে, অনেকে আবার ছোট টিম আর অল্প টাকা নিয়েই বড় বিজনেস গড়ে ফেলছেন।

কিভাবে? তাদের হাতে আছে কিছু বিজনেস সুপারপাওয়ার। সেই সুপারপাওয়ারগুলো আপনি কিভাবে নিজের বিজনেসে আনবেন, সেটা দেখাতে আমরা নিয়ে এসেছি দুই দিনের Superpreneur Challenge.

Entrepreneur থেকে Superpreneur হোন, সাথে Mark Anupom Mollick

গত কয়েক বছরে 20,000+ উদ্যোক্তার সাথে কাজ করতে গিয়ে এই 5 টা সমস্যার কথা আমরা বারবার শুনেছি…

Pain 1

পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো গ্রোথের জন্য নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ফলো করে।

আপনার বিজনেসে সেই ফ্রেমওয়ার্কটাই নেই।

Pain 2

বিজনেসের জরুরি সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়।

দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফর্মুলা জানা নেই।

Pain 3

বিজনেস বড় করা মানেঃ

  • আরও বেশি টিম মেম্বার নেওয়া
  • মার্কেটিং বাজেট বাড়ানো

ফলে সেল ভালো হলেও মাস শেষে হাতে প্রফিট থাকছে না।

Pain 4

মার্কেটিং এ টাকা যাচ্ছে, কিন্তু কোনটা কাজ করছে সেটা আপনি জানেন না।

ফলে কোন চ্যানেলে বেশি খরচ করবেন, সেটাও ঠিক করতে পারছেন না।

Pain 5

নতুন কাস্টমার আনতেই সব শক্তি শেষ হয়ে যাচ্ছে।

পুরনো কাস্টমারদের ধরে রাখার কোনো প্ল্যান নেই।

এর কোনোটা কি আপনার সাথেও মিলে যাচ্ছে? তাহলে এই পেইজের বাকিটা আপনার জন্যই।

ছোট দোকানের ছাদে দাঁড়িয়ে বড় শহরের দিকে তাকিয়ে আছেন কেপ পরা এক উদ্যোক্তা

সুপারপ্রেনারআসলে কারা?

সব উদ্যোক্তা কিন্তু সুপারপ্রেনার না।

সুপারপ্রেনার হলেন সেই উদ্যোক্তা, যিনি

  1. 1নিজের বিষয়টা ভেতর থেকে জানেন
  2. 2প্রুভেন ফ্রেমওয়ার্ক মেনে কাজ করেন
  3. 3খুব দ্রুত সিদ্ধান্ত নেন
  4. 4ছোট টিম নিয়েই বড় বিজনেস গড়ে তোলেন

আগের উদ্যোক্তার ভরসা

বড় পুঁজি বড় টিম

সুপারপ্রেনারের ভরসা

স্কিল + স্ট্র্যাটেজি + স্পিড

এই কাজগুলো তিনি পারেন, কারণ তার হাতে থাকে কিছু বিজনেস সুপারপাওয়ার। আমরা কাজ করবো এমন 7 টা সুপারপাওয়ার নিয়ে।

The Superpreneur Code

একজন সুপারপ্রেনারের 7 টা সুপারপাওয়ার কি কি?

গত কয়েক বছরে যতজন সফল উদ্যোক্তাকে দেখেছি, তাদের সবার মধ্যে 7 টা সুপারপাওয়ার আমরা কমন পেয়েছি। এটার নাম আমরা দিয়েছি The Superpreneur Code.

দুই দিনের চ্যালেঞ্জে এই কোডগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো আমরা। আপনারা জানবেন কিভাবে এই কোডগুলো আপনার বিজনেসে এপ্লাই করে আপনিও একজন এন্টারপ্রেনার থেকে হয়ে উঠতে পারেন একজন সুপারপ্রেনার।

No. 01

Vision

অন্যরা যেখানে আন্দাজে চলেন, আপনি সেখানে প্রুভেন ফ্রেমওয়ার্ক দিয়ে বিজনেসের পুরো ম্যাপটা দেখতে পান। তাই গ্রোথ আর ভাগ্যের উপর থাকে না।

No. 02

Speed

অন্যরা যতক্ষণে মিটিং ডাকেন, আপনি ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে ফেলেন। মার্কেট বদলানোর আগেই আপনি বদলে যান।

No. 03

Lean Operation

বড় পুঁজি আর বড় টিম ছাড়াই ছোট একটা টিম নিয়ে আপনি বড় বড় প্রতিযোগীকে হারিয়ে দেন।

No. 04Classifiedচ্যালেঞ্জে আনলক হবে
No. 05Classifiedচ্যালেঞ্জে আনলক হবে
No. 06Classifiedচ্যালেঞ্জে আনলক হবে
No. 07Classifiedচ্যালেঞ্জে আনলক হবে

Top secret!

বাকি 4 টা সুপারপাওয়ার এখনো গোপন

এগুলো আমরা চ্যালেঞ্জে আনলক করবো।

Superpreneur Challenge, সাথে Mark Anupom Mollick, Shafat Kadir, Mehedi Hasan Rana আর Adnan Rafid

Your hero journey

আপনার Superpreneur Journey শুরু হচ্ছে এখান থেকে

অনলাইন চ্যালেঞ্জ থেকে সামিট হয়ে পাহাড়চূড়া পর্যন্ত একটা কমিক পথ

Chapter 1

Superpreneur Challenge

2 দিনের লাইভ অনলাইন চ্যালেঞ্জ · 25 নভেম্বর + 26 নভেম্বর

7 টা সুপারপাওয়ারই রিভিল করবো। আপনার বিজনেসে কোনটা সবচেয়ে দুর্বল, সেটা ক্লিয়ার হবে।

Chapter 2

Superpreneur Summit

সারাদিন সামনাসামনি · 5 ডিসেম্বর · Dhaka Regency Hotel & Resort, Khilkhet

আপনার বিজনেসের জন্য সঠিক গ্রোথ স্ট্র্যাটেজি কিভাবে বানাবেন, সেটা সারাদিন সামনাসামনি দেখবেন। সাথে থাকছে ইন্সট্রাক্টরদের সাথে সরাসরি Q&A আর নেটওয়ার্কিং।

Chapter 3

GrowthX

সুপারপ্রেনার হওয়ার পুরো প্রোগ্রাম

যারা পুরো পথটা আমাদের সাথে হাঁটতে চান, তাদের জন্য। প্রথম সেশন ডিসেম্বরে, বিস্তারিত জানাবো চ্যালেঞ্জের মধ্যেই।

চলুন দেখি দুইটা ইভেন্টেই কি কি থাকছে।

2 টি ইভেন্টঃ অনলাইন চ্যালেঞ্জ + ফিজিক্যাল Superpreneur Summit

Event 1 · Online · 2 days

Superpreneur Challenge

কবে
25 নভেম্বর + 26 নভেম্বর, বুধবার ও বৃহস্পতিবার
সময়
9:00 PM - 11:00 PM, দুই দিনই
কোথায়
লাইভ Zoom এ, যেকোনো জায়গা থেকে
কি হবে
আমরা লাইভে দেখাবো আজকের সফল উদ্যোক্তারা কিভাবে কাজ করছেন, আর 7 টা সুপারপাওয়ারই খুলে বলবো।
মনে রাখুন
কোনো রেকর্ডিং দেওয়া হবে না, তাই লাইভে থাকতে হবে।
Event 2 · In person · 1 day

Superpreneur Summit

কবে
5 ডিসেম্বর, শনিবার
সময়
10:00 AM থেকে 5:00 PM, লাঞ্চ সহ
কোথায়
Dhaka Regency Hotel & Resort, Khilkhet, ঢাকা
কি হবে
আপনার বিজনেসের জন্য সঠিক গ্রোথ স্ট্র্যাটেজি কিভাবে বানাবেন, সেটা আমরা সারাদিন সামনাসামনি দেখাবো। সাথে থাকছে লাইভ Q&A আর অন্য উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং।

2 দিনের লাইভ চ্যালেঞ্জে আমরা একসাথে যা নিয়ে কাজ করবো

Day 1বুধবার, 25 নভেম্বর · 9:00 PM

বিজনেসের নিয়ম কিভাবে বদলে গেছে

  • 2025 পর্যন্ত যে কৌশলগুলো কাজ করেছে, 2027 এ সেগুলোর কোনগুলো আর কাজ করবে না, সেটা আমরা দেখাবো।
  • সুপারপ্রেনার কারা, আর পুরনো ধাঁচের উদ্যোক্তার সাথে তাদের পার্থক্য কোথায়, সেটা বুঝবেন।
  • Vision দিয়ে শুরু করে সুপারপাওয়ারগুলো একটা একটা করে খুলে বলবো।
Day 2বৃহস্পতিবার, 26 নভেম্বর · 9:00 PM

আপনার গ্রোথ স্ট্র্যাটেজি আর পরের স্টেপ

  • বাকি সুপারপাওয়ারগুলো খুলে বলবো, এই দিনেই 7 টাই আপনার জানা হয়ে যাবে।
  • বড় সিদ্ধান্তগুলো সহজে নেওয়ার স্ট্র্যাটেজি শিখবেন।
  • ছোট টিম নিয়ে বড় প্রতিযোগীদের সাথে কিভাবে লড়বেন, সেটা দেখবেন।
  • আপনার বিজনেসে কোন সুপারপাওয়ার এখন সবচেয়ে দুর্বল, সেটা নিজেই যাচাই করবেন।
  • Superpreneur Summit আর GrowthX প্রোগ্রামের ডিটেইলস জানবেন।

দুই দিনই 9:00 PM থেকে 11:00 PM পর্যন্ত আমরা Zoom এ লাইভ থাকবো। আমরা কোনো রেকর্ডিং দেবো না, তাই লাইভে থাকতে হবে।

Loot unlocked

চ্যালেঞ্জ শেষে আপনি যা নিয়ে ফিরবেন

আপনার দুর্বল জায়গা

আপনার বিজনেসে কোন সুপারপাওয়ার এখন সবচেয়ে দুর্বল, সেটা পরিষ্কার দেখতে পাবেন।

সিদ্ধান্তের ফ্রেমওয়ার্ক

প্রুভেন ফ্রেমওয়ার্ক দিয়ে সিদ্ধান্ত নেওয়ার একটা কাঠামো পাবেন, যাতে প্রতিবার নতুন করে শুরু করতে না হয়।

আপনার গ্রোথ স্ট্র্যাটেজি

আপনার বিজনেসের জন্য কোন স্ট্র্যাটেজি সবচেয়ে ভালো কাজ করবে, সেটা পরিষ্কার হবে।

ছোট টিমের গেম প্ল্যান

ছোট টিম নিয়ে বড় প্রতিযোগীদের সাথে কিভাবে লড়বেন, তার একটা প্ল্যান পাবেন।

পরের স্টেপ

আপনার পরের স্টেপ কোনটা, সেটা নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে পারবেন।

Next step

SuperpreneurSummit

একদিনে সামনাসামনি আমরা দেখাবো আপনার বিজনেসের সঠিক গ্রোথ স্ট্র্যাটেজি কিভাবে বানাবেন

5 ডিসেম্বর, শনিবার · Dhaka Regency Hotel & Resort, Khilkhet, ঢাকা

চ্যালেঞ্জের পরের ধাপ হলো Superpreneur Summit. চ্যালেঞ্জে আপনি সুপারপাওয়ারগুলো চিনবেন। সামিটে পুরো একদিন সামনাসামনি বসে দেখবেন, সেগুলো আপনার বিজনেসে কিভাবে কাজে লাগাবেন। এবার Mark Anupom Mollick এর সাথে মঞ্চে থাকছেন আরও কয়েকজন ইন্সট্রাক্টর, প্রত্যেকে নিজের কাজের জায়গা থেকে।

সামিটে কি কি থাকছে, তার একটু আভাস দিই:

  • গ্রোথের 7 টা নিয়ম - যে বিজনেসগুলো বড় হয়েছে, তারা যে 7 টা নিয়ম মেনে চলেছে।
  • গ্রোথের বাধা - কোন জিনিসগুলো আপনার বিজনেসকে আটকে রেখেছে, আর সেগুলো কিভাবে সরাবেন।
  • অল্প দিয়ে অনেক - টাকা, মানুষ আর সময় ঠিকভাবে কাজে লাগিয়ে ছোট টিম দিয়েও কিভাবে বড় ফল আনবেন।
  • মাইন্ডসেট - বড় বিজনেস গড়তে যে চিন্তা আর অভ্যাস লাগে, সেটা কিভাবে নিজের মধ্যে আনবেন।
  • নতুন টেকনোলজির লাইভ ডেমো - ওয়েবসাইট আর আজকের নতুন টেকনোলজি ছোট টিমকে কিভাবে বাড়তি শক্তি দেয়, সেটা চোখের সামনে দেখবেন।
  • আপনার প্রশ্ন, সরাসরি উত্তর - নিজের বিজনেসের নির্দিষ্ট সমস্যা নিয়ে ইন্সট্রাক্টরদের সাথে কথা বলার সুযোগ থাকবে।

সোজা কথায় বলি, মাত্র এক দিনে কেউ আপনার পুরো বিজনেস বদলে দিতে পারবে না। কিন্তু আপনার জার্নিটা এখান থেকে শুরু হবে। কারণ বিজনেস গ্রোথ কোনো Magic Trick নয়।

Meet your instructor

Mark Anupom Mollick থাকছেন আপনার সাথে

Mark Anupom Mollick

Mark Anupom Mollick

Founder & Executive Consultant, iDEAN Consulting

Co-founder, iCBE

মার্ক অনুপম মল্লিক একজন বিজনেস স্ট্র্যাটেজি কনসালট্যান্ট, করপোরেট ট্রেইনার, ডক্টরাল রিসার্চার, লেখক এবং সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাংলাদেশের প্রথম Conversion Focused MarTech & Business Strategy Consulting Firm iDEAN Consulting এর ফাউন্ডার।

বেস্ট সেলার বই 'দ্যা গ্রোথ কোড' ও 'স্মার্ট মার্কেটিং' এর লেখক। ফিলিপ কটলারের বইতে তার কো-অথর করা দুইটি কেইস স্টাডি আছে। United Nations, IBA (DU), Rangs, Akij, Rokomari সহ বহু প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন।

সাথে আরও থাকছেন

Shafat Kadir

Shafat Kadir

Founder & CEO, Hat Bakso · National SME Award Winner

Co-founder, iCBE

তিনি Hat Bakso এর ফাউন্ডার ও সিইও। এই প্রতিষ্ঠানের জন্য তিনি জাতীয় এসএমই অ্যাওয়ার্ড পেয়েছেন। পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে পড়ান।

Mehedi Hasan Rana

Mehedi Hasan Rana

Growth Consultant · Founder & CEO, Quick Growth

Co-founder, iCBE

Rokomari.com এ তিনি 14 বছর কাজ করেছেন, শুরু থেকেই ছিলেন Head of Marketing. কয়েকশো কাস্টমার থেকে মিলিয়ন কাস্টমারে পৌঁছানোর পুরো যাত্রাটা তিনি ভেতর থেকে দেখেছেন।

Adnan Rafid

Adnan Rafid

Consulting Partner & COO, iDEAN Consulting

Co-founder, iCBE

iDEAN এর পুরো টেক আর সিস্টেম তিনিই ডিজাইন করেছেন এবং চালান। চ্যালেঞ্জে তিনি দেখাবেন ছোট টিম নিয়ে কিভাবে গুছিয়ে বড় কাজ করা যায়।

যেসব প্রতিষ্ঠানের সাথে আমরা কাজ করেছি…

iDEAN Consulting যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে

Our events

আমাদের সাম্প্রতিক কিছু ইভেন্ট

Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026: সার্টিফিকেট হাতে 2.0 ব্যাচের গ্র্যাজুয়েটরা
Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026সার্টিফিকেট হাতে 2.0 ব্যাচের গ্র্যাজুয়েটরা
Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026: টেবিলে বসে কনসাল্টিং কেস নিয়ে কাজ
Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026টেবিলে বসে কনসাল্টিং কেস নিয়ে কাজ
Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026: গ্র্যাজুয়েশনের শেষ ওয়ার্কশপে পূর্ণ রুম
Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026গ্র্যাজুয়েশনের শেষ ওয়ার্কশপে পূর্ণ রুম
Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026: কনসাল্টিং প্র্যাকটিস গড়ার প্রেজেন্টেশন
Consulting Accelerator 2.0 · 2 অক্টোবর 2026কনসাল্টিং প্র্যাকটিস গড়ার প্রেজেন্টেশন
Growth Code Xclusive Xperience 6 · ডিসেম্বর 2025: সারা বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা
Growth Code Xclusive Xperience 6 · ডিসেম্বর 2025সারা বাংলাদেশ থেকে আসা অংশগ্রহণকারীরা
Growth Code Xclusive Xperience 6 · ডিসেম্বর 2025: বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন Mark Anupom Mollick
Growth Code Xclusive Xperience 6 · ডিসেম্বর 2025বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন Mark Anupom Mollick
Growth Code Xclusive Xperience 6 · ডিসেম্বর 2025: গ্রুপ অ্যাক্টিভিটিতে জমজমাট পুরো রুম
Growth Code Xclusive Xperience 6 · ডিসেম্বর 2025গ্রুপ অ্যাক্টিভিটিতে জমজমাট পুরো রুম

আমাদের প্রোগ্রাম নিয়ে পার্টিসিপ্যান্টরা যা বলছেন…

„

GrowthX Batch 01 এর শেষ দিনে স্যারের সাথে কথা দিয়েছিলাম, 1 বছরের মধ্যে 1X থেকে 40X এ যাবো। আলহামদুলিল্লাহ, প্রোগ্রাম শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই সেটা অর্জন করতে পেরেছি।

MS
Md Sabuj AliGrowthX
„

স্যার আমাদেরকে দুই দিনের চ্যালেঞ্জে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন একটা বিজনেস কিভাবে গ্রো করতে পারে। এই চ্যালেঞ্জে অনুপ্রাণিত হয়ে আমি নিজেকে একজন বিজনেস গ্রোথ এক্সপার্ট হিসেবে তৈরি করার লক্ষ্য নির্ধারণ করে ফেলেছিলাম।

MR
Mustafizur RahmanGrowth Challenge
„

বছর শুরু করেছিলাম 9 জন নিয়ে, বছর শেষ করছি 25 হয়ে, আলহামদুলিল্লাহ।

AN
Md Al NaieemiDEAN Masterminds
„

মার্কেটে এতো কোর্স, ট্রেনিং প্রোগ্রামের ভিড়ে আইডিয়ান কনসাল্টিং আমার কাছে ভরসার জায়গা। আমি অনেক জায়গায় কোর্স ট্রেনিং করেছি, কিন্তু এর মতো লার্নিং অ্যান্ড ভ্যালু আর কোথাও পাইনি।

TC
Taowsif Alam ChowdhuryGrowth Code Challenge
„

GrowthX প্রোগ্রাম আমার চিন্তার ধরনকেই পালটে দিছে। আমি এখন অনেক ব্রড অ্যান্ড বিগ থিঙ্কিং করতে পারছি। বিজনেসের প্রতিটা ধাপে ডিসিশন মেকিং অনেক গোছানো ভাবে হচ্ছে।

G
অংশগ্রহণকারীGrowthX
„

গ্রোথ কোড চ্যালেঞ্জটি ছিল খুবই প্রাকটিক্যাল। ব্যবসার প্রতিটি ধাপে ছোট ছোট পরিবর্তন কিভাবে বড় ধরনের বৃদ্ধি নিয়ে আসতে পারে, তা হাতে-কলমে শিখতে পেরেছি।

AK
Abir KhanGrowth Code Challenge
„

GrowthX আমাকে শিখিয়েছে গ্রোথ মানে শুধু মার্কেটিং নয়, এটি একটি ডিজাইন করা মোমেন্টাম। সত্যিই, GrowthX isn't a course, it's a mindset upgrade.

G
অংশগ্রহণকারীGrowthX
„

মার্ক অনুপম মল্লিক স্যারের iMBA প্রোগ্রামটা আমাকে বিজনেস করতে শিখিয়েছে। কিভাবে করে বিজনেসের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়, কিভাবে করে মার্কেটে নিজেকে ডিফারেন্ট পজিশনিং তৈরি করতে হয়, এই বিষয়গুলো ইন ডিটেইলস শিখেছি।

i
অংশগ্রহণকারীiMBA
„

খুব কমই অনলাইন লাইভ সেশন প্রাণবন্ত হয়। আইডিয়ানের প্রতিটিই সেরা।

HS
Humaira SultanaGrowth Code Challenge
„

GrowthX প্রোগ্রামের মাধ্যমে একটি ব্যবসাকে স্কেল-আপ করার সঠিক রোডম্যাপ পেয়েছি। মেন্টরশিপ এবং গাইডলাইনগুলো ছিল অসাধারণ।

G
অংশগ্রহণকারীGrowthX
„

The framework seems too powerful and bring transformation.

SR
Sonjoy Kumar Roy ChowdhouryGrowth Code Challenge
„

Growth X আমার চিন্তাভাবনা ও ব্যবসা দেখার দৃষ্টিভঙ্গিতে বাস্তব পরিবর্তন এনেছে। প্রতিটি সেশন ছিল প্র্যাক্টিক্যাল, ফোকাসড এবং বাস্তব উদাহরণভিত্তিক।

G
অংশগ্রহণকারীGrowthX

Arifur Rahman

Wahidul Apu

Md Mahabobur Rahman Khan Imran

Free bonus

রেজিস্ট্রেশন করলেই পাচ্ছেন The Mastermind Secrets এর 3 টা ইস্যু, একদম ফ্রি

The Mastermind Secrets হলো Mark Anupom Mollick এর প্রিমিয়াম বিজনেস নিউজলেটার। প্রতিটা ইস্যুতে একটা বিজনেস সমস্যা ধরে ধরে সমাধান, সাথে দেশ বিদেশের কেস স্টাডি।

The Mastermind Secrets, Issue 1: কম্পিটিটর প্রোডাক্ট এনালাইসিস
Issue 1 · সেপ্টেম্বর 2023কম্পিটিটর প্রোডাক্ট এনালাইসিস৳100 ফ্রি
The Mastermind Secrets, Issue 7: ফেস্টিভাল মার্কেটিং
Issue 7 · মার্চ 2024ফেস্টিভাল মার্কেটিং৳100 ফ্রি
The Mastermind Secrets, Issue 8: ঈদ ফেস্টিভাল মার্কেটিং
Issue 8 · এপ্রিল 2024ঈদ ফেস্টিভাল মার্কেটিং৳100 ফ্রি

মোট মূল্য ৳300 আপনার জন্য ফ্রি

পেমেন্ট কমপ্লিট হলে এই পেইজেই ডাউনলোডের লিংক পাবেন।

Superpreneur Challenge আসলে কি?

Inside

এই চ্যালেঞ্জে যা থাকছে

  • 2 দিনের লাইভ সেশন, যেখানে আমরা সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেবো
  • মাইন্ডসেট, ফ্রেমওয়ার্ক আর ডিরেকশন, সবকিছু আপনার নিজের বিজনেসের কথা মাথায় রেখে
  • বাস্তব উদ্যোক্তাদের গল্প আর সত্যিকারের বিজনেসের উদাহরণ
  • প্রতিটা সেশন শেষে কাজে লাগানোর মতো একটা পরিষ্কার ফলাফল

Outside

যা থাকছে না

  • রেকর্ডিং বা স্লাইড, তাই লাইভে থাকতে হবে
  • সার্টিফিকেট
  • রাতারাতি সাফল্যের প্রমিজ

এই চ্যালেঞ্জ কাদের জন্য?

Yes!

যাদের জন্য এই চ্যালেঞ্জ

  • উদ্যোক্তা আর এসএমই মালিক
  • স্টার্টআপ ফাউন্ডার
  • ফ্যামিলি বিজনেসের নেক্সট জেনারেশন
  • যারা শিগগিরই নিজের বিজনেস শুরু করবেন

Nope!

যাদের জন্য উপযুক্ত হবে না

  • যারা শুধু মোটিভেশনাল কথা শুনতে চান
  • যারা শর্টকাট বা রাতারাতি সাফল্যের ফর্মুলা খুঁজছেন
  • যারা শেখার পেছনে সময় দিতে রাজি নন
রাতারাতি কোটিপতি বানানোর এক কমিক ভিলেন, হাতে নকল টাকার বান্ডিল
Mr. Overnight থেকে সাবধান!

সংবিধিবদ্ধ সতর্কিকরণ

আমরা আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার কোনো রাস্তা দেখাবো না।

আমরা দেখাবো কিভাবে কয়েকজন উদ্যোক্তা স্ট্রাকচার, স্ট্র্যাটেজি আর ধৈর্য দিয়ে বছরের পর বছর লেগে থেকে বিজনেস দাঁড় করিয়েছেন।

শেখার পেছনে টাইম আর ইফোর্ট দিতে হবে, এটা আমরা শুরুতেই বলে রাখছি।

কিছু কথা শুনতে কঠিন লাগবে। সেটা আমরা জেনেই বলবো।

Entrepreneur থেকে Superpreneur হোন, সাথে Mark Anupom Mollick, Shafat Kadir, Mehedi Hasan Rana আর Adnan Rafid

Choose your mission

রেজিস্ট্রেশন

3 টি অপশন থেকে আপনার জন্য সঠিকটি সিলেক্ট করুন। পেমেন্ট কমপ্লিট হলে এই পেইজেই পরের স্টেপগুলো দেখতে পাবেন।

স্টেপ 2 · পেমেন্ট কমপ্লিট করুন

আপনি সিলেক্ট করেছেন: Only Challenge · ৳500

নিচের ফরমে অর্ডার সামারিতে আপনার অপশনের নাম দেখতে পাবেন।

রেজিস্ট্রেশন ফর্ম লোড হচ্ছে…

এক মুহূর্ত অপেক্ষা করুন

Frequently Asked Questions

চ্যালেঞ্জে কিভাবে জয়েন করবো?

রেজিস্ট্রেশনের পর এই পেইজেই একটা WhatsApp গ্রুপের লিংক পাবেন। চ্যালেঞ্জের সব আপডেট আর সেশনের আগে Zoom লিংক আমরা সেখানেই দেবো, তাই অবশ্যই গ্রুপে জয়েন করবেন।

রেকর্ডিং কি দেওয়া হবে?

না, এটা লাইভ চ্যালেঞ্জ। দুই দিনই লাইভে থাকার প্রস্তুতি নিয়ে রেজিস্টার করবেন।

আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। আমি কি বুঝতে পারবো?

পারবেন। এখানে কোনো টেকনিক্যাল বিষয় নেই। পুরো আলোচনা বিজনেসের সিদ্ধান্ত নিয়ে।

চ্যালেঞ্জ আর সামিট কি আলাদাভাবে নেওয়া যাবে?

হ্যাঁ। শুধু চ্যালেঞ্জ, শুধু সামিট, অথবা দুটোই একসাথে নিতে পারবেন। রেজিস্ট্রেশন সেকশনে তিনটা অপশনই আছে।

Superpreneur Summit কবে, কোথায় হবে?

5 ডিসেম্বর, শনিবার, 10:00 AM থেকে 5:00 PM পর্যন্ত খিলক্ষেতের Dhaka Regency Hotel & Resort এ Summit হবে। লাঞ্চ আমাদের পক্ষ থেকে থাকবে। বাকি বিস্তারিত রেজিস্ট্রেশনের পর WhatsApp গ্রুপে জানানো হবে।

সার্টিফিকেট কি দেওয়া হবে?

না, চ্যালেঞ্জে কোনো সার্টিফিকেট দেওয়া হয় না।

পেমেন্ট কিভাবে করবো?

রেজিস্ট্রেশন সেকশনের ফরম থেকে bKash, Nagad বা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।

P.S. আমাদের অনেকেরই একটা বড় সমস্যা হলো, বুঝি পরিবর্তনটা দরকার, কিন্তু শেষ সিদ্ধান্তটা আর নেওয়া হয় না।

Rokomari তে কয়েকশো কাস্টমার থেকে মিলিয়নে পৌঁছাতে কোনো একটা বড় মুহূর্ত লাগেনি। লেগেছে হাজারটা ছোট, ডেটা ভিত্তিক সিদ্ধান্ত।

আপনার প্রথম সিদ্ধান্তটা আজই নিতে পারেন।

Remember, You're Just One IDEA Away…